এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- রাজ্যের 'কৃষক বন্ধু' প্রকল্পের নাম বদলে 'মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি' করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ নভেম্বর হুগলির পুরশুরা থেকে নতুন নামে প্রকল্পটির সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে রাজ্যের অংশ হিসেবে প্রতি কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পাঠানো হবে। এতে উপকৃত হবেন রাজ্যের প্রায় ৪৮ লক্ষ কৃষক।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী। রাজ্যের অন্যান্য মন্ত্রীরা নিজ নিজ জেলা থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেবেন।
রাজ্য সরকারের দাবি, প্রকল্পের নতুন নামের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা আরও সুসংহতভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দীপাবলির আগেই কৃষকদের হাতে এই অর্থ পৌঁছে যাবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।