এই বাংলায়

দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় গাড়িতে আটকে থাকল চালক ও খালাসি

By Eaibanglai - January 14, 2023
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,আসানসোলঃ– শুক্রবার রাতে রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ের কাছে দু’নম্বর জাতীয় সড়কের ওভার ব্রিজে বড় সড় দুর্ঘটনা ঘটল। দুর্ঘটনার জেরে গুরুতর আহত অবস্থায় দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থাকলেন চালক ও খালাসি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী দশ চাকা লরির পেছনে নিয়ন্ত্র হারিয়ে ধাক্কা মারে সবজি বোঝাই পিকআপ ভ্যানটি। দুর্ঘটনার জেরে পিকআপ ভ্যানের কেবিনে গাড়ির ড্রাইভার ও খালাসি আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় কেবিন ভেঙে ক্রেনের সাহায্যে গুরুতর আহত চালক ও খালাসিকে উদ্ধার করা হয়। পরে তাদের রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অন্যদিকে এই দুর্ঘটনায় জেরে জাতীয় সড়কে দীর্ঘক্ষণ ব্যাহত হল যান চলাচল। স্থানীয়দের দাবি ওই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দুর্ঘটনা কমাতে উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement