এই বাংলায় দক্ষিণ বাংলা

বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক, প্রতিবাদে বিক্ষোভ

By Eaibanglai - August 13, 2026
— Advertisement —
Advertisement
বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ধৃত যুবক, প্রতিবাদে বিক্ষোভ

সন্তোষ কুমার মণ্ডল, রানিগঞ্জঃ-  একা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী ১৯ বছরের যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি সামনে এসেছে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানা এলাকায়। অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নাবালিকা নিজের দিদিমার কাছে থাকতো। মঙ্গলবার দুপুরে  বাড়িতে একাই ছিলো  নাবালিকা। সেই সময় পাড়ার বাসিন্দা বছর ১৯ এর বিকাশ সিং নামের যুবক নাবালিকার বাড়িতে হঠাৎ করে ঢুকে পড়ে এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় থানায়। রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং রাতেই তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। বুধবার ধৃতকে আসানসোল জেলা আদালতের পেশ করা হলে দুদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

এদিকে, এই ঘটনার প্রতিবাদে  ভীম আর্মির পক্ষ থেকে একটি মিছিল করে রানিগঞ্জ থানায় বিক্ষোভ দেখানো হয়। পরে রানিগঞ্জ থানার পুলিশের কাছে একটি ডেপুটেশন দেন সংগঠনের সদস্যরা।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement