এই বাংলায় দক্ষিণ বাংলা

ঝাড়ফুঁকের নামে হেনস্থার অভিযোগ, রানিগঞ্জে গ্রেফতার গৃহশিক্ষক

By Eaibanglai - August 15, 2026
— Advertisement —
Advertisement
ঝাড়ফুঁকের নামে হেনস্থার অভিযোগ, রানিগঞ্জে গ্রেফতার গৃহশিক্ষক

সন্তোষ কুমার মণ্ডল,রানিগঞ্জঃ- ঝাড়ফুঁকের নামে এক মহিলাকে হেনস্থা করার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল রানিগঞ্জের বল্লভপুর এলাকা। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ৫৩ বছর বয়সী পরেশ ভট্টাচার্য নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আরও এক নাবালিকা ছাত্রীকে দীর্ঘকাল ধরে নিগ্রহ করার গুরুতর অভিযোগ সামনে এসেছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দারা পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বল্লভপুর এলাকার এক মহিলার শারীরিক অসুস্থতার কারণে ঝাড়ফুঁক করার জন্য পাড়ার পরেশ ভট্টাচার্যকে ডাকা হয়েছিল। অভিযোগ, ঝাড়ফুঁকের অছিলায় ওই ব্যক্তি মহিলার সঙ্গে অশালীন আচরণ করেন। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনাটি জানাজানি হতেই আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। এলাকার এক পঞ্চম শ্রেণীর নাবালিকা ছাত্রীর পরিবার অভিযোগ করেন যে, গৃহশিক্ষক পরেশ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে তাঁদের মেয়েকেও নিগ্রহ করে আসছেন। ওই ছাত্রী ভয়ে এতদিন কাউকে কিছু না জানালেও, এদিনের ঘটনার পর সে তার পরিবারের কাছে সব কথা খুলে বলে। এই খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রানিগঞ্জ থানার বল্লভপুর আউটপোস্টের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে থানায় নির্দিষ্ট ধারায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। 

অন্যদিকে ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বল্লভপুর পুলিশ ফাঁড়ির সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement