সঙ্গীতা চৌধুরীঃ- আধ্যাত্মিক উন্নতির জন্য আমরা দীক্ষা নিই, জপ ধ্যান করি। কিন্তু অনেক সময় এই জপ, ধ্যানের ক্ষেত্রে অনেক সমস্যা হয়। ধ্যান ঠিকমতো হতে চায় না জপ করার সময় মন বিভ্রান্ত হয়ে যায়, তখন ঠিক কী করা উচিত জানেন তো?
একবার একজন ভক্ত যেমন প্রশ্ন করেছিলেন যে, জপ করার সময় গুরুর ছবি সামনে আসে না। মন স্থির হলেও একেবারে শেষে ইষ্টের ছবি দেখতে পাই। প্রথম থেকেই কেন পাই না?’
এর উত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলেন,‘সেটাই আমরা সহজে করতে পারি, যেটাতে অভ্যস্ত। এজন্যই জপে কোনো রূপ কল্পনায় অসুবিধা হয় প্রথমদিকে। নিয়মিত অভ্যাস করে গেলে পরে সহজ লাগে। এক কাজ করতে পারেন। সামনে গুরু বা ইষ্টের ছবি রেখে বসুন। এবার একটি ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর চোখ বন্ধ করে কল্পনা করুন। কিছু পরে আবার চোখ খুলে ছবি দেখে আবার চোখ বুঁজে কল্পনা করুন। এভাবে অভ্যাস করে দেখতে পারেন।’