এই বাংলায়

কাঁকড়া ধরা নিয়ে বচসার জেরে জলে ডুবিয়ে খুন, গ্রেফতার ১

By Eaibanglai - June 19, 2019
— Advertisement —
Advertisement

নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ ফিশারিতে কাঁকড়া ধরাকে কেন্দ্র করে বচসার জেরে এক ব্যক্তিকে জলে ডুবিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার মৌখালী নখালী গ্রামের। মৃতের নাম রতন দাস (৪০)। জানা গেছে, রতন দাস নামে ওই ব্যক্তি ফিশারীতে কাঁকড়া ধরতে আচমকায় প্রতিবেশী সুরজিৎ দাস নামে এক যুবক তাকে বাধা দেয়। কাঁকড়া ধরাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বচসা শুরু হলে সুরজিৎ দাস নামে ওই যুবক রতন দাসকে ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে রাখলে শ্বাসরোধ হয়ে পড়ে তার। তাদের বচসার জেরে আশেপাশের লোকজন ছুটে এসে তাদের ছাড়ায়। অচেতন অবস্থায় রতন দাস নামে ওই ব্যক্তিকে তড়িঘড়ি নিয়ে জীবনতলা মঠের দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে ছুটে যান জীবনতলার বিধায়ক সৌওকত মোল্লা। জীবনতলা থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। অভিযুক্ত সুরজিৎ দাসকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement