এই বাংলায় দক্ষিণ বাংলা

স্থাপত্যের ছন্দে সম্প্রীতির বার্তা: শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসবের আকর্ষণ দিল্লির ‘বিড়লা মন্দির’

By Eaibanglai - October 10, 2026
— Advertisement —
Advertisement
স্থাপত্যের ছন্দে সম্প্রীতির বার্তা:  শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসবের আকর্ষণ দিল্লির ‘বিড়লা মন্দির’

সংবাদদাতা,বাঁকুড়াঃ- হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোকে কেন্দ্র করে উৎসবের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় যখন আট থেকে আশি, ঠিক তখনই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাঁকুড়ার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির সদস্যরা। এ বছর ১৮তম বর্ষে পদার্পণ করতে চলা এই পুজো কমিটি দর্শনার্থীদের জন্য এক বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছে।

স্থাপত্যের ছন্দে সম্প্রীতির বার্তা তুলে ধরতে দিল্লির বিখ্যাত ‘বিড়লা মন্দির’-এর আদলে সেজে উঠছে শুশুনিয়ার এই পুজো মণ্ডপ। মণ্ডপের অভ্যন্তরীণ ও বাহ্যিক সৌন্দর্য ফুটিয়ে তুলতে সম্পূর্ণ পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহার করা হচ্ছে। প্লাস্টিক বর্জন করে মূলত বাঁশ, বাটাম, থার্মোকলের বিকল্প ও রকমারি কাপড়ের নিখুঁত কারুকাজে তৈরি হচ্ছে এই প্রতিরূপ। বিগত টানা এক মাস ধরে মৃৎশিল্পী ও মণ্ডপ সজ্জা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে মন্দিরের মূল কাঠামো। উদ্যোক্তাদের আশা, মণ্ডপের এই অভিনব স্থাপত্য ও সৃজনশীল উপস্থাপনা এ বছরও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে।

পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, এ বছর শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসবের আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই মণ্ডপের দরজা আগামী চতুর্থীর দিনই দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হবে। প্রতি বছরের মতো এ বছরও উৎসবের দিনগুলিতে এখানে হাজার হাজার মানুষের সমাগম হবে বলে অত্যন্ত আশাবাদী পুজো উদ্যোক্তারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement