এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

বন্যা কবলিত অসমকে ১০কোটি রাজ্যের

By Eaibanglai - August 13, 2026
— Advertisement —
Advertisement
বন্যা কবলিত অসমকে ১০কোটি রাজ্যের

সংবাদদাতা,কলকাতাঃ-  বন্যা কবলিত অসমের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত রাজ্যের। অসম বন্যায়  দুর্গতদের জন্য ১০ কোটি টাকার সাহায্য ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার বিশেষ অধিবেশনে তিনি এই বড় ঘোষণা করেন।

অসামের বন্যাত্রাণে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ১০ কোটি টাকা দেওয়া হবে। এই টাকা সরাসরি 'মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল' থেকে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী অসামের বর্তমান বন্যা পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক এবং 'ভয়াবহ' বলে বর্ণনা করে বলেন, " অসামের বন্যা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আসামে বহু বাঙালির বসবাস এবং পশ্চিমবঙ্গের সঙ্গে রাজ্যটির আত্মিক সম্পর্ক রয়েছে। এই বিপদের দিনে প্রতিবেশী রাজ্য হিসেবে পাশে দাঁড়ানো পশ্চিমবঙ্গের কর্তব্য।"

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, ছত্তিশগড় ও মণিপুরের মতো রাজ্যগুলিও ইতিমধ্যেই অসম সরকারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেই পথ অনুসরণ করেই পশ্চিমবঙ্গ সরকার এই ১০ কোটি টাকার সাহায্য দ্রুত আসামের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement