এই বাংলায় দক্ষিণ বাংলা দেশ ও বিদেশ

পোষ্য সারমেয় চিকিৎসায় অমানবিক অবহেলা সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ মহকুমা শাসকের

By Eaibanglai - August 08, 2026
— Advertisement —
Advertisement
পোষ্য সারমেয় চিকিৎসায় অমানবিক অবহেলা সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ মহকুমা শাসকের

মনোজ  সিংহ, দুর্গাপুরঃ- কয়েক লক্ষ টাকা দামের প্রিয় পোষ্য সারমেয়/বিদেশি কুকুরকে আধুনিক যুগের উন্নত মানের চিকিৎসার লোভ দেখিয়ে এক শ্রেণীর প্রতারক নিরন্তর শিল্পাঞ্চলের বুকে তাদের প্রতারণার জাল ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ। এমনি এক দুর্ভাগ্যজনক প্রতারণার শিকার হয়েছেন দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের বিদ্যাপতি রোডের বাসিন্দা মমতা হালদার বলে লিখিত অভিযোগ দায়ার হয়েছে সিটি সেন্টার থানায় ও দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে যথাযথ ন্যায়বিচারের আশায়।

উক্ত ঘটনার প্রসঙ্গে জানা গেছে, দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের বিদ্যাপতি রোডের বাসিন্দা মমতা হালদার তার লিখিত অভিযোগে জানিয়েছেন,গত এপ্রিল মাসে তার অত্যন্ত প্রিয় গোল্ডেন রিট্রিভার (Golden Retriver) সারমেয়/কুকুরটির অন্তরসত্তা থাকার ফলে কুকুরটির সম্ভাব্য প্রসব তারিখ ১লা এপ্রিল ছিল। কিন্তু সময় মতন তার প্রসব না হওয়ার ফলে তিনি ০৪/০৪/২৬ তারিখে ২৮ নম্বর বেঙ্গল অম্বুজা,উর্বশ্রী এলাকায় অবস্থিত 'মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিক' (Metropolitan Veterinary Advanced Clinic) নামক এক বেসরকারি পশু চিকিৎসালয় তিনি তার অন্তঃসত্ত্বা গোল্ডেন রিট্রিভার (Golden Retriver) সারমেয়/কুকুরটিকে নিয়ে যান চিকিৎসার উদ্দেশ্যে। ওই বেসরকারি পশু চিকিৎসালয়ের পক্ষ থেকে তাকে জানানো হয় তাদের ওখানে নাকি কলকাতা থেকে পশু  চিকিৎসক ডাক্তার বাবু আসেন ও অপারেশনের মাধ্যমে তার প্রিয় সারমেয়/কুকুরটির প্রসব করানো হবে। সেই মতো অপারেশনের জন্য একটি প্যাকেজ ঠিক করেন তারা। সেটি জন্য লাগবে ৭৫০০ টাকার প্যাকেজ বলে তারা জানান। তিনি নাকি ওই বেসরকারি পশু চিকিৎসালয়ের কথায় রাজি হওয়ার ফলে দুজন প্রতিনিধি তার বাড়িতে গিয়ে অন্তরসত্তা ও সন্তান সম্ভবা গোল্ডেন রিট্রিভার (Golden Retriver) সারমেয়/কুকুরটিকে দেখে যান এবং তাদের পশু চিকিৎসালয় কুকুরটিকে নিয়ে যেতে বলেন। মমতা হালদার তার প্রিয় সন্তানসম্ভবা অন্তরসত্তা সারমেয়/কুকুরটিকে নিয়ে যাওয়ার পরেই তারা সারমেয়/কুকুরটিকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে সিজার করা হয়। যদিও মমতা হালদার দাবি করেন তিনি জানতেনই না বা তাকে জানানো হয়নি যে অপারেশনটি কোন পশু চিকিৎসক করছেন না, করছেন একজন হাতুড়ে পশু চিকিৎসক। তিনি অবাক হয়ে প্রশ্ন করেন কি করে এত বড় একটি অপারেশন একজন প্রশিক্ষিত পশু চিকিৎসক না করে, একজন হাতুড়ে পশু চিকিৎসক করল?

মমতা হালদার জানিয়েছেন অপারেশনের করে ৬টি কুকুর ছানা বের করা হয়। কিন্তু তার অভিযোগ ৬টি কুকুর ছানার নাভি নাকি ঠিক মতন বাধা না হওয়ার ফলে মাত্র ৪ দিনের মধ্যেই ছয়টি কুকুর ছানায় মারা যায় এবং মা কুকুরটির অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। এই বিষয়ে তিনি ওই বেসরকারি পশু চিকিৎসালয়ের সাথে বারংবার যোগাযোগ করার চেষ্টা করলেও বিভিন্ন অজুহাতে তারা তাকে এড়িয়ে যান বলে তিনি অভিযোগ করেছেন। মমতা হালদার দাবি করেন দুর্গাপুরের এই পশু চিকিৎসালয়টি কলকাতার একটি নামি পশু চিকিৎসালয়ের (MVDR, METROPOLITAN VETERINARY DIAGNOSTICS & RESEARCH) ফ্রাইঞ্চাইছি বা অনুমোদিত শাখা। তখন আর কোন রাস্তা না পেয়ে বাধ্য হয়ে মমতা হালদার দুর্গাপুরের ওই পশু চিকিৎসালয়ের মালিক সুপ্রিত মুখার্জির বিরুদ্ধে কলকাতার মূল অফিসে অভিযোগ দায়ার করেন। ওই পশু চিকিৎসালয়ের মূল অফিসে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে জানানো হয় কলকাতা থেকে বিশেষজ্ঞ পশু চিকিৎসক আসবেন এবং তার প্রিয় সারমেয়/কুকুরটির সকল সমস্যা যত্ন সহকারে চিকিৎসা করা হবে। সেই মতো গত ১/৭/২৬ তারিখে যখন বিশেষজ্ঞ পশু চিকিৎসক সৌরভ কুমার তার প্রিয় সারমেয়/কুকুরটিকে পরীক্ষা করেন। তখন তিনি নাকি বুঝতে পারেন কোথাও একটা মস্ত বড় ভুল হয়ে গিয়েছে অপারেশনের সময়। বিশেষজ্ঞ পশু চিকিৎসক সৌরভ কুমার নাকি পুনরায় অপারেশন করতে হবে সারমেয়/কুকুরটির বলে ৭/৭/২৬ তারিখের ওই পশু চিকিৎসালয় কুকুরটিকে নিয়ে যেতে অনুরোধ করেন। তার সাথে তিনি সারমেয়/কুকুরটির এক্সরে ও বেশ কিছু ব্লাড টেস্ট করাতে বলেন এক সপ্তাহের মধ্যে। কিন্তু মমতা হালদার দাবি করেন ওই পশু চিকিৎসালয়ের কর্ণধার সুপ্রিত মুখার্জির খামখেয়ালী পোনার জন্য সময়মতো অপারেশনটি করা সম্ভব হয়নি। এদিকে তার প্রিয় কুকুরটির অবস্থা দিন দিন খারাপ হতে থাকায় সেটি একেবারে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। সব সময় ঝিমিয়ে এক জায়গায় বসে থাকে। সন্তান সমূহ তার এই প্রিয় সারমেয়/কুকুরটির দুরবস্থা দেখে তিনি একজন শল্য চিকিৎসকের পরামর্শ নেন।  সমস্ত রিপোর্ট ও কাগজপত্র সহ এক্স-রে দেখে তিনি নাকি বুঝতে পারেন সারমেয়/কুকুরটির পেটের ভেতরে দলা পাকিয়ে এমন কিছু রয়েছে যা অপারেশনের সময় ভালো করে পরিষ্কার না করার ফলে হয়েছে। ওই চিকিৎসক নাকি সন্দেহ প্রকাশ করেন সম্ভবত প্রথমবার অপারেশন করার সময় পেটের ভেতরে নিশ্চয়ই কোন বাচ্চা রয়ে গিয়েছে। তাই তিনি পুনরায় সারমেয়/কুকুরটির অপারেশন করার জন্য সমস্ত পরীক্ষা-নিরীক্ষা আবার করেন।

অবশেষে ৯/৭/২৬ তারিখে মমতা হালদারের বাড়িতেই নাকি তার প্রিয় সন্তান সমূহ সারমেয়/কুকুরটির অপারেশন করেন ওই শল্য চিকিৎসক। ওই অপারেশনের পর তিনি দেখতে পান সারমেয়/কুকুরটির পেটের ভেতরে তিন মাস চার দিন অবধি একটি ছানা/বাচ্চা মরা-গলা-পচা অবস্থায় ছিল। সেই সব কিছু ভালো করে না দেখেই নাকি প্রথমবার সৌরভ মুখার্জি  নামক একজন হাতুড়ে পশু চিকিৎসক'মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিক' (Metropolitan Veterinary Advanced Clinic) তার সারমেয়/কুকুরের অপারেশনটি শেষ ও সেলাই করে দিয়েছিলেন। তার এই দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য মমতা হালদার দাবি করেন তার সন্তান সমূহ প্রিয় সারমেয়/কুকুরটি মারাও যেতে পারতো। তিনি আরও অভিযোগ করেন, সিটি সেন্টারের ওই পশু চিকিৎসালয়ের দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য তার প্রিয় মা সারমেয়/কুকুরটি হারালো সাতটি সন্তান এবং আগামী দিনে ওই সারমেয়/কুকুরটি আর কোনদিনই মা হতে পারবেনা শুধুমাত্র হাতুড়ে পশু চিকিৎসক সৌরভ মুখার্জির(BURDWAN ANIMAL TRAINING & TREATMENT WELFARE SOCIETY, PARAVET REG.NO - 00332/2010) ও ওই বেসরকারি 'মেট্রোপলিটন ভেটেনারি অ্যাডভান্স ক্লিনিক' (Metropolitan Veterinary Advanced Clinic)পশু চিকিৎসালয়ের মালিক সুপ্রিত মুখার্জির গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীন চিকিৎসার জন্য।

দুর্গাপুরের মাননীয় মহকুমা শাসক ও দুর্গাপুর সিটি সেন্টার থানার আধিকারিক এর কাছে তিনি তার লিখিত অভিযোগে উক্ত ব্যক্তিদের ও ওই পশু চিকিৎসালয়ের বিরুদ্ধে  যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।  সাথে সাথে তিনি এই ধরনের বেসরকারি পশু চিকিৎসালয় ও হাতুড়ে পশু চিকিৎসকরা যাতে আর কোন নিরীহ জীবজন্তুকে ভুল ও দায়িত্বজ্ঞানহীন চিকিৎসায় মেরে ফেলতে না পারে ও তার মত যেন আর শিল্পাঞ্চলে কেউ এই ধরনের দুঃখজনক ঘটনার সাক্ষী না হয় সে বিষয়ে অনুরোধ জানিয়েছেন।  

অন্যদিকে মমতা হালদারের অভিযোগ পত্র পাওয়ার পর সম্প্রতি (৩/৮/২৬)তারিখে দুর্গাপুর মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল (আই.এ.এস) ঘটনার গুরুত্ব বুঝে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনস্ত দুর্গাপুর পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জকে এক লিখিত আদেশ নামায় উক্ত পশু চিকিৎসালয়ের  বিরুদ্ধে ওঠা সমস্ত ঘটনাটি খতিয়ে দেখতে অনুরোধ করেন।

এদিকে শিল্পাঞ্চল দুর্গাপুরের পশুপ্রেমী ও সারমেয়/কুকুর প্রেমে মানুষদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চঞ্চলের সৃষ্টি হয়েছে। শিল্পাঞ্চলের একাধিক পশু পাখি প্রেমীরা অবিলম্বে নিরীহ প্রাণীদের জীবন নিয়ে খেলা করা ওইসব বেসরকারি পশু চিকিৎসালয় ও হাতুড়ে পশু চিকিৎসকদের বিরুদ্ধে যথাযথ আইনে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন। 
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement