সঙ্গীতা চৌধুরীঃ- রমণদার মা অনুকূলঠাকুরকে একবার বলছিলেন,” আমার ছেলের বউ আমার সঙ্গে দুর্ব্ব্যবহার করে। এ কষ্ট আমি সইতে পারি না।”
অনুকূল ঠাকুর তখন বলেন, ‘আমাদেরও করণীয় আছে। পরের মেয়ে ঘরে এনে তাকে আপন করে নিতে হয়। কথাই এমনভাবে বলতে হয় যাতে তার মন খুশী হয়ে যায়। লোকের কাছে বলতে হয়, আমার বৌ-এর মত কি বৌ আছে! কী দরদ, কী মায়া, কী মমতা। এইভাবে আমড়াগাছি করতে হয়। তখন ভিতরে যাই থাক, আপনিই ভাল ব্যবহার করতে শুরু করে। অবশ্য, সবাই যে এতে বশ হয়, তা' নয়। খারাপ প্রকৃতির মেয়েও যথেষ্ট আছে। যা' হোক, মানুষ খুশী হয়, কথায় ও সেবায়। কথা দিয়েই অনেকখানি বশে আনা যায় আর, ধীরে ধীরে বৌ-এর উপর কর্ত্তৃত্ব ছেড়ে দিতে হয়।’