এই বাংলায়

ট্রাফিক পুলিশের উদ্যোগে শুরু হলো ৩১ তম পথ সচেতনতা সপ্তাহ

By Eaibanglai - January 11, 2020
— Advertisement —
Advertisement

সংবাদদাতা, বাঁকুড়াঃ- আজ মাচানতলা খেকে রানীগঞ্জ মোড় হয়ে এক বিশাল রেলি করে মাচানতলার মোড়ে এসে এই অনুষ্ঠান শুরু হয়। রেলিতে উপস্তিত ছিলেন ডিএসপি ডি এন টি বিশ্বজিৎ নস্কর, ট্রাফিক ইনচার্জ গৌতম সেন, বাঁকুড়া সদর থানার সেকেন্ড অফিসার দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, পৌরপ্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত, উপ পৌরপ্রধান দিলীপ আগরওয়াল সহ প্রশাসনিককর্তারা। মানুষকে সচেতন করতে প্রশাসনের এই অভিনব উদ্যোগ বলে জানানো হয়েছে বাঁকুড়া সদর ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে। এই পথ সচেতনতা সপ্তাহ চলবে ১৭ই জানুয়ারী পর্যন্ত। প্রতিদিন চলবে বিভিন্ন সচেতনা মূলক অনুষ্ঠান। পথ সচেতনা সপ্তাহ প্রতি বছর রাজ্য জুড়ে পালিত হয়। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করার জন্য পুলিশের এই অভিনব উদ্যোগ বলে পুলিশ সূত্রে জানা যায়। এদিন সমস্ত স্কুলের ছোট ছোট ছেলে মেয়ে, এনসিসি ক্যাম্প, ট্রাফিক পুলিশ সহ অন্যান্যরা এই রেলিতে অংশগ্রহন করে। মুখ্যমন্ত্রী সেভ ড্রাইভ সেফ লাইফ যে ব্যবস্হা গ্রহন করেছেন তাতে পথ দুঘটনা অনেকখানি কমেছে। আমাদের রাস্তাঘাটে চলাফেরার সময়, গাড়ি চালাবার সময় অনেক সচেতন থাকতে হবে। বাইক বা বড় গাড়ি চালাতে গিয়ে যে সব পথ দুর্ঘটনা ঘটে মৃত্যু হয়েছে তার অধিকাংশ কারন হেলমেট ও সিটবেল্ট না পরার কারনে। যাতে প্রতিটি মানুষ বাইক বা বড় গাড়ি চালানোর সময় হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করে তার ব্যবস্হা নেবে প্রশাসন আর যারা হেলমেট বা সিটবেল্ট ব্যবহার করবে না তাদের জন্য প্রশাসন কঠিন প্রদক্ষেপ গ্রহণ করবে বলেও পুলিশ সূত্রে জানা যায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement