এই বাংলায় দক্ষিণ বাংলা

শ্রমিক আন্দোলনে জয়,বাড়ছে দৈনিক মজুরি, বকেয়া মিলবে আগস্টেই

By Eaibanglai - August 27, 2026
— Advertisement —
Advertisement
শ্রমিক আন্দোলনে জয়,বাড়ছে দৈনিক মজুরি, বকেয়া মিলবে আগস্টেই

সংবাদদাতা,আসানসোলঃ- দীর্ঘ প্রতীক্ষা, লাগাতার আন্দোলন এবং ন্যায্য দাবির লড়াইয়ে অবশেষে জয় ছিনিয়ে আনলেন সালানপুর শিল্পাঞ্চলের অস্থায়ী ও ঠিকা শ্রমিকেরা। শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করে ৩৮৬ টাকা করার ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দীর্ঘদিনের আন্দোলনের পর এই সাফল্য আসায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এবং জয়ের হাসি ফুটেছে শ্রমিক মহলে।

বুধবার আসানসোলের প্যানোরামা হোটেলে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ও ম্যারাথন বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই ত্রিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘ নেতৃত্ব, সালানপুর ব্লকের বিজেপি নেতৃত্ব এবং সালানপুর শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প ইউনিটের প্রতিনিধিবর্গ।

বৈঠক সূত্রে জানা গিয়েছে, পূর্বে নির্ধারিত ৩৭৫ টাকার সঙ্গে অতিরিক্ত ১১ টাকা যোগ করে নতুন দৈনিক মজুরি ৩৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বর্ধিত হার অস্থায়ী এবং ঠিকাদারের অধীনে কর্মরত—উভয় ধরনের শ্রমিকদের জন্যই সমভাবে প্রযোজ্য হবে। আরও জানানো হয়েছে যে, চলতি বছরের ১ জুন ২০২৬ থেকে এই নতুন সংশোধিত হার অনুযায়ী বকেয়া হিসেব করে তা পরিশোধ করা হবে। আগামী আগস্ট মাসের বেতনের সঙ্গেই এই বকেয়া অর্থ শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে বলে কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিক স্বার্থে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। এখন থেকে প্রতিটি শ্রমিককে নিয়মিত 'মজুরি স্লিপ' প্রদান করতে হবে। একই সঙ্গে সমস্ত শ্রমিকের প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই -এর পূর্ণ সুবিধা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে কারখানা কর্তৃপক্ষকে।

এই জয় প্রসঙ্গে শ্রমিকেরা জানান, এটি কেবল বেতন বৃদ্ধি নয়, বরং তাঁদের আত্মমর্যাদা ও অধিকার রক্ষার জয়। তবে কাগজে-কলমে দাবি মানা হলেও বাস্তবে তা কতটা প্রয়োগ হচ্ছে সেদিকে তাঁরা কড়া নজর রাখবেন। ঠিকমতো নিয়ম কার্যকর না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন শ্রমিক নেতৃত্ব।

অন্যদিকে, এই সাফল্যকে হাতিয়ার করে শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি মণ্ডল-৪ এর সভাপতি চিন্ময় মণ্ডল। তিনি বলেন, "বিগত তৃণমূল আমলে এই শ্রমিকদের চরম শোষণ করা হয়েছে এবং তাঁদের হকের টাকা থেকে বঞ্চিত করা হয়েছে। বিজেপি নেতৃত্ব যা প্রতিশ্রুতি দেয়, তা পূরণ করে। কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের ন্যায্য দাবির কাছে মাথা নত করতে হয়েছে। আমরা সর্বদা শ্রমিকদের পাশে ছিলাম, আছি এবং থাকব।"

শ্রমিক মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে সালানপুর শিল্পাঞ্চলে দীর্ঘদিনের শ্রমিক অসন্তোষের অবসান ঘটবে এবং উৎপাদনমুখী পরিবেশ বজায় থাকবে।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement