এই বাংলায়

বাংলা বর্ষবরণে তাপপ্রবাহের আশঙ্কা

By Eaibanglai - April 10, 2023
— Advertisement —
Advertisement

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– চৈত্রের দুপুরেই চাঁদিফাটা রোদে হাল খারাপ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। উত্তরবঙ্গেও একই অবস্থা। শুধু বঙ্গই নয় দেশজুড়েই গরমে নাজেহাল মানুষ। তার উপর আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তর-পশ্চিম এবং পূর্ব ভারত সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আগামী ৫ দিনে দু থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস। মধ্য ভারতের বিভিন্ন রাজ্যেও আগামী পাঁচদিন তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে আশঙ্কা আবহবিদদের।

এদিকে বাংলা বর্ষবরণে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহবিদরা। আজ সোমবার থেকেই ক্রমশ বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির দেখা না মিললেও আকাশ আংশিক মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠবে। পশ্চিমের জেলাগুলিতে কোথাও কোথাও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে রবিবার থাকছে তাপপ্রবাহের আশঙ্কা । রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন গরম ও শুকনো আবহাওয়া থাকবে। তবে দু-এক জেলায় ছিটে-ফোঁটা বৃষ্টি হতে পারে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement