এই বাংলায় দক্ষিণ বাংলা

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার ক্ষোভ, মন্ত্রী অগ্নিমিত্রা পালের ‘জনতার দরবারে’ বিক্ষোভ মহিলাদের

By Eaibanglai - September 05, 2026
— Advertisement —
Advertisement
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার ক্ষোভ, মন্ত্রী অগ্নিমিত্রা পালের ‘জনতার দরবারে’ বিক্ষোভ মহিলাদের

সংবাদদাতা,আসানসোলঃ-  রাজ্যে মহিলাদের জন্য চালু হওয়া ‘অন্নপূর্ণা যোজনার’ মাসিক ৩ হাজার টাকা না পাওয়ার অভিযোগ ঘিরে এবার শোরগোল পড়ল বার্নপুরে। শুক্রবার বার্নপুরের ৮ নম্বর বস্তি এলাকায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের ‘জনতার দরবারে’ হাজির হয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন একাধিক মহিলা তাঁদের মূল অভিযোগ, অন্নপূর্ণা যোজনার জন্য সমস্ত নিয়ম মেনে আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্মসূচি চলাকালীন মহিলারা সরাসরি মন্ত্রীর কাছে গিয়ে নিজেদের অভাব-অভিযোগ জানাতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় তাঁদের দেখা করতে দেওয়া হয়নি বলে দাবি করেন বিক্ষোভকারী মহিলারা। এই নিয়ে এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হয়। তবে ‘জনতার দরবার’ কর্মসূচি শেষ হতেই মন্ত্রী অগ্নিমিত্রা পাল নিজেই উদ্যোগী হয়ে ওই মহিলাদের সঙ্গে কথা বলেন। তিনি তাঁদের সমস্ত সমস্যার কথা শোনেন এবং বিষয়টি লিখিতভাবে জানানোর নির্দেশ দেন। পাশাপাশি, ওই এলাকায় দলের হয়ে যারা কাজ করছেন, সেই কর্মীদের ফোন নম্বরও জমা দিতে বলেন মন্ত্রী। গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

অন্য দিকে, এদিন সকালেই আসানসোলে একটি দুর্গাপূজার খুঁটিপুজোয় অংশ নেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে এক প্রশ্নের উত্তরে অগ্নিমিত্রা পাল জানান, এই প্রকল্পের পুরো বিষয়টি বর্তমানে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী আভা রায় তত্ত্বাবধান করছেন।

বার্নপুরের এই ঘটনার পর রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে মন্ত্রীর আশ্বাসে আপাতত বরফ গলেছে এবং উপভোক্তারা দ্রুত টাকা পাওয়ার আশায় বুক বাঁধছেন।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement