এই বাংলায়

কাঁকসা থেকে গ্রেফতার ভুয়ো চিকিৎসক

By Eaibanglai - September 28, 2022
— Advertisement —
Advertisement

সংবাদদাতা,কাঁকসাঃ- এবার কাঁকসায় খোঁজ মিলল ভুয়ো চিকিৎসকের। ভুয়ো রেজিস্ট্রেশন ব্যাবহার করে চিকিৎসা করার অভিযোগে তাকে গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশ। ধৃত ভুয়ো চিকিৎসকের নাম দেবাশীষ পোড়ে। বুধবার ধৃত চিকিৎসককে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।

জানা গেছে কলকাতার গড়িয়ার বাসিন্দা ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে পানাগড়ের একটি ক্লিনিকে চিকিৎসা করছিলেন। কিছু মানুষের সন্দেহ হওয়ায় তারা সম্প্রতি স্বাস্থ্য আধিকারিকেরর কাছে লিখিতভাবে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে বিষয়টি নিয়ে তদন্ত করেন‌ স্বাস্থ্য আধিকারিক এবং জানতে পারেন ভুয়ো রেজিস্ট্রেশন ব্যবহার করে চিকিৎসা করছেন ওই ব্যক্তি। এরপরই প্রশাসনিক তৎপরতা শুরু হয় এবং মঙ্গলবার পানাগড় বাজার বাসস্ট্যান্ড থেকে দেবাশীষ পোড়ে নামক ওই ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement