এই বাংলায় দক্ষিণ বাংলা

অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকাকে গণধর্ষণ, কাঁকসায় গ্রেফতার নাবালক সহ তিন

By Eaibanglai - September 29, 2026
— Advertisement —
Advertisement
অশ্লীল ভিডিও দেখিয়ে নাবালিকাকে গণধর্ষণ, কাঁকসায় গ্রেফতার নাবালক সহ তিন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অশ্লীল ভিডিও দেখিয়ে উত্ত্যক্ত করে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসায়। ঘটনায় দুই যুবক ও এক নাবালককে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন বীরভূমের বোলপুরের শেখ আলতাফ ওরফে ইরফান, কাঁকসার আমির মল্লিক এবং এক নাবালক। 

জানা গিয়েছে, নাবালিকা নির্যাতনের অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে কাঁকসা থানার পুলিশ। এরপরই অভিযান চালিয়ে শেখ আলতাফ ওরফে ইরফান, আমির মল্লিক এবং এক নাবালককে গ্রেফতার করা হয়। ঠিক কি ঘটনা ঘটেছিল , অভিযুক্তদের ভূমিকা কি ছিল এবং অভিযোগের সঙ্গে সম্পর্কিত কোনও ডিজিটাল প্রমাণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজাতে চায় কাঁকসা থানার পুলিশ। তৃতীয় অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে জুভেনাইল আদালতে পেশ করা হয়।আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ড. প্রণব কুমার এদিন বলেন, “তদন্তে মোবাইল ফোন-সহ অন্যান্য সম্ভাব্য ডিজিটাল তথ্য পরীক্ষা করা। প্রয়োজন অনুযায়ী ফরেন্সিক পরীক্ষাও করা হবে”
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement