eaibanglai
Homeএই বাংলায়কাঁকসা ব্লকে দলের শক্তি বৃদ্ধি করল জাতীয় কংগ্রেস

কাঁকসা ব্লকে দলের শক্তি বৃদ্ধি করল জাতীয় কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্য়ে পালা বদলের পর থেকেই রাজনৈতিকভাবে বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস। দলে ধরেছে বড়সড় ভাঙন। সেই ভাঙন রুখে দলকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। পূর্বতন শাসক দলের এইরকম টালমাটাল অবস্থায় রাজ্যে নতুন করে গুরুত্ব তৈরি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলির। এই পরিস্থিতিতে পশ্চিম বর্ধমানের কাঁকসায় দলের শক্তি বাড়াল জাতীয় কংগ্রেস। কাঁকসা ব্লকের বিদবিহার অঞ্চলের প্রায় ১৫০টি পরিবার জাতীয় কংগ্রেস যোগদান করে কংগ্রেসের হাত শক্ত করল।

কাঁকসা ব্লক কংগ্রেস কার্য্যালয়ে উক্ত যোগদান কর্মসূচীতে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্ত্তী। এই যোগদান কর্মসূচীতে বক্তব্য রাখতে গিয়ে দেবেশ বাবু বলেন, “কাঁকসা ব্লক সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কংগ্রেসে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন।আমরা দলীয় স্থরে আলোচনা করে তাদের যোগদান করাতে শুরু করলাম।আগামীদিনে বহু মানুষ ধর্মনিরপেক্ষতা ও উন্নয়নের স্বার্থে জাতীয় কংগ্রেসে সামিল হবেন।”

উক্ত অনুষ্ঠানে দেবেশ চক্রবর্ত্তী ছাড়াও ব্লক সভাপতি পূরব ব্যানাজী,মোজাম্মেল হক,দেবাশীষ বিশ্বাস,ধর্মেন্দর যাদব সহ বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments