এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলে কারখানা গড়ছে বেদান্ত, ১০ হাজার চাকরির আশ্বাস

By Eaibanglai - October 29, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলে কারখানা গড়ছে বেদান্ত, ১০ হাজার চাকরির আশ্বাস

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ- পশ্চিমবঙ্গে বিদ্যুৎ ও অ্যালুমিনিয়াম ক্ষেত্রে প্রায় ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগের সুনির্দিষ্ট প্রস্তাব দিল লোহা ও খনি শিল্পের আন্তর্জাতিক অগ্রণী সংস্থা বেদান্ত গ্রুপ। বুধবার রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকের পর এই বিনিয়োগ প্রস্তাবের কথা জানান বেদান্তা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল আগরওয়াল। পশ্চিম বর্ধমানের আসানসোলে এই প্রস্তাবিত শিল্প ইউনিটটি গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে , যার ফলে প্রাথমিক স্তরেই স্থানীয় প্রায় ১০ হাজার মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

নবান্ন সূত্রে খবর, আসানসোলের বিধানবাগে বেদান্তার অধীনস্থ সংস্থা 'বালকো'-র হাতে ইতিমধ্যেই প্রায় ২৭০ থেকে ৩০০ একর জমি রয়েছে। সেখানেই এই অ্যালুমিনিয়াম স্মেল্টার  এবং একটি থার্মাল বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সংস্থার চেয়ারম্যান অনিল আগরওয়াল জানান, ওড়িশার ঝারসুগুড়া থেকে কাঁচামাল রেলে করে নিয়ে আসা হবে। মূল কারখানার পাশাপাশি এই প্রকল্পের হাত ধরে সংলগ্ন এলাকায় আরও একাধিক অনুসারী শিল্প গড়ে উঠবে, যা পরোক্ষভাবে আরও কয়েক হাজার মানুষের রুটি-রুজির ব্যবস্থা করবে।

বৈঠক শেষে নবান্নে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেদান্তার এই বৃহৎ বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাজ্য সরকারের তরফে জমি, কয়লা, জল ও প্রয়োজনীয় পরিকাঠামোগত সমস্ত রকম প্রশাসনিক ছাড়পত্র দ্রুত দেওয়ার পূর্ণ আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি পূর্বতন সরকারের কড়া সমালোচনা করে জানান, তোলাবাজি, সিন্ডিকেট রাজ এবং বিশৃঙ্খল পরিবেশের কারণে এতদিন বেদান্ত গ্রুপ এই রাজ্যে বিনিয়োগ থেকে দূরে ছিল। বর্তমান সরকার বিনিয়োগকারীদের জন্য সম্পূর্ণ স্বচ্ছ ও শিল্প-অনুকূল পরিবেশ তৈরি করায় শিল্পপতিরা ফের বাংলায় ফিরছেন এবং বেদান্তার এই পদক্ষেপ রাজ্যের শিল্পায়নে এক নতুন দিগন্তের সূচনা করবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement