এই বাংলায় দক্ষিণ বাংলা

সালানপুরে খনির ব্লাস্টিংয়ের পাথর আছড়ে পড়ল ঘরে, আহত মহিলা; উৎপাদন বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের

By Eaibanglai - November 04, 2026
— Advertisement —
Advertisement
সালানপুরে খনির ব্লাস্টিংয়ের পাথর আছড়ে পড়ল ঘরে, আহত মহিলা; উৎপাদন বন্ধ করে বিক্ষোভ বাসিন্দাদের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- ইসিএলের (ECL) সালানপুর এরিয়ার বনজেমারি ওপেন কাস্ট প্রজেক্টে (ওসিপি) ব্লাস্টিংয়ের জেরে এক গৃহবধূ গুরুতর আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো সংলগ্ন নিউ কলোনি এলাকায়। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে খনিতে ভারী বিস্ফোরণ (ব্লাস্টিং) চলাকালীন একটি বড় পাথর ছিটকে এসে নিউ কলোনির বাসিন্দা ত্যাগী পাসওয়ানের বাড়ির অ্যাসবেস্টসের ছাদ ভেঙে ভেতরে পড়ে। সেই সময় ঘরের ভেতরে থাকা তাঁর স্ত্রী সঙ্গীতা দেবীর মাথায় পাথরটি লাগায় তিনি গুরুতর আহত হন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই খনিতে ভারী ব্লাস্টিংয়ের কারণে আশপাশের বাড়িগুলিতে ফাটল দেখা দিচ্ছে। এই নিয়ে বারবার আপত্তি জানানো সত্ত্বেও খনি কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান করেনি। মঙ্গলবারের এই দুর্ঘটনার পর স্থানীয় মানুষের ক্ষোভ গণবিক্ষোভের রূপ নেয়। দুপুর তিনটে নাগাদ ক্ষুব্ধ গ্রামবাসীরা বনজেমারি ওসিপির কয়লা উৎপাদন ও পরিবহণ সম্পূর্ণ স্তব্ধ করে দিয়ে বিক্ষোভে বসেন। 

আহত মহিলার চিকিৎসার সম্পূর্ণ খরচ, উপযুক্ত ক্ষতিপূরণ, খনির উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে বৈঠক এবং জনবসতি এলাকায় ভারী ব্লাস্টিং স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানান বিক্ষোভকারীরা। টানা প্রায় তিন ঘণ্টা বিক্ষোভ চলার পর, বিকেল ছ'টা নাগাদ ওসিপির এজেন্টের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয়। 

খনি কর্তৃপক্ষ আপাতত ভারী ব্লাস্টিং বন্ধ রাখার আশ্বাস দিলেও, গ্রামবাসীদের দাবি, সাময়িক প্রতিশ্রুতি নয়, বরং স্থায়ী সমাধান চাই। জনবসতির পাশে ব্লাস্টিং সম্পূর্ণ বন্ধ করতে হবে অথবা উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে গোটা গ্রামকে নিরাপদ স্থানে পুনর্বাসন দিতে হবে।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement