eaibanglai
Homeএই বাংলায়অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে কড়া অভিযান, জরিমানার মুখে প্রধানের পরিবার​

অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে কড়া অভিযান, জরিমানার মুখে প্রধানের পরিবার​

সংবাদদাতা, সালানপুর -: গোপন সূত্রে খবর পেয়ে গত ৯ জুন রূপনারায়ণপুর বিদ্যুৎ বিভাগ এক বড়সড় অভিযানে নেমে বেআইনি বিদ্যুৎ চুরির পর্দাফাঁস করল। এই অভিযানে সালানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পরিবারের বিরুদ্ধে ৩ লক্ষ ৮৩ হাজার টাকার বিশাল জরিমানা ধার্য করা হয়েছে।

​ অভিযোগ, প্রধানের পরিজন ফুচু বাউরির বাড়িতে বৈধ সংযোগ ছাড়াই মূল লাইন থেকে সরাসরি হুকিং করে তিনটি এসি চালানো হচ্ছিল। এই ঘটনায় বাড়ির মালিক ঝর্ণা বাউরির বিরুদ্ধে বিদ্যুৎ দপ্তর থানায় লিখিত এফআইআর দায়ের করেছে। যদিও ফুচু বাউরি দাবি করেছেন, এসি লাগানোর পর লোড বাড়ানোর অনুমতি নিতে তারা ভুলবশত দেরি করেছেন। অভিযানের সময় পরিবারের কেউই বাড়িতে ছিলেন না।

​ একই দিনে প্রশাসনের সহায়তায় রূপনারায়ণপুরের আমডাঙ্গা, সালানপুর ও কালীতলা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে আরও দুটি বড় বেআইনি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নিয়ম ভেঙে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মনীশ মিশ্রকে ৭২ হাজার এবং শিবনাথ মন্ডলকে প্রায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ১০ জুন এই তিনজনের বিরুদ্ধেই থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি নির্দেশ অমান্যকারী ও বিদ্যুৎ চোরদের বিরুদ্ধে আগামী দিনেও এই ধরণের কড়া অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments