eaibanglai
Homeএই বাংলায়আসানসোল পুরনিগম থেকে বোরো চেয়ারম্যানের পদত্যাগ

আসানসোল পুরনিগম থেকে বোরো চেয়ারম্যানের পদত্যাগ

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল পুরনিগমের ৬ নম্বর বোরোর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন ৮৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ডাঃ দেবাশীষ সরকার। বুধবার সকালে পুরনিগমে পৌঁছে তিনি নিজের ইস্তফাপত্র জমা দেন। মেয়র বিধান উপাধ্যায় উপস্থিত না থাকায় তিনি পুরনিগমের রিসিভিং কাউন্টারে ওই চিঠি জমা দেন।

​সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ সরকার জানান, জনগণের রায়কে সম্মান জানিয়ে এবং সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে দায়িত্ব পালনে অপারগতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার মতে, বোরো চেয়ারম্যানের পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে তিনি কাজ চালিয়ে যেতে পারছিলেন না। তবে তিনি স্পষ্ট করেছেন, কাউন্সিলর হিসেবে নিজের দায়িত্ব পালন চালিয়ে যাবেন এবং আপাতত দল ছাড়ার কোনো পরিকল্পনা নেই। ​উল্লেখ্য, তিনি গত বছর সেপ্টেম্বর মাসে কিছু অভিযোগের ভিত্তিতে তদন্তের আবেদন জানিয়েছিলেন, যা বর্তমানে চলছে। স্বচ্ছতার স্বার্থে তিনি প্রয়োজনে ইডি বা সিবিআই তদন্তের দাবিও তুলেছেন। তার এই পদত্যাগ ও কেন্দ্রীয় তদন্তের দাবিকে ঘিরে আসানসোলের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ও জল্পনা তৈরি হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments