eaibanglai
Homeএই বাংলায়পা রাখল বর্ষা, তীব্র দাবদাহ পেরিয়ে ভিজতে চলছে দক্ষিণবঙ্গ

পা রাখল বর্ষা, তীব্র দাবদাহ পেরিয়ে ভিজতে চলছে দক্ষিণবঙ্গ

এই বাংলায় ওয়েব ডেস্কঃ– অবশেষে দক্ষিণবঙ্গে পা রাখল বর্ষা। তীব্র দাবদাহ পেরিয়ে মিলতে চলছে স্বস্তি। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১২ জুন আরও অগ্রসর হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সমগ্র অংশ, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা, বিহারের আরও কিছু অংশ এবং ওডিশা ও ঝাড়খণ্ডের কিছু অংশে পৌঁছেছে। তবে দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও আপাতত বর্ষা দুর্বল থাকবে ।

মৌসুমী হাওয়ার জেরে শনিবার বিক্ষিপ্ত থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলী এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টির সঙ্গে চলবে দমকা হাওয়া। যদিও এই বর্ষার আগমনে আগামী সাতদিন ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে । আগামী বৃহস্পতিবার পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও দুই ২৪ পরগনা জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ।

তবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হলেও তাপমাত্রায় তেমন বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই । বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তিও থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষা ঢুকে গেছে। দার্জিলিং-সহ ওপরের পাঁচ জেলাতে ভারী বৃষ্টি চলবে । মঙ্গল ও বুধবারে অতিভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments