এই বাংলায়

ফেরারি মনের পর বঁধুয়াতে কাজ প্রসঙ্গে কী বললেন সৌরদীপ ?

By Eaibanglai - February 11, 2024
— Advertisement —
Advertisement
ফেরারি মনের পর বঁধুয়াতে কাজ প্রসঙ্গে কী বললেন সৌরদীপ ?

সঙ্গীতা চ্যাটার্জী:- কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক হলো ফেরারি মন। এই ধারাবাহিকের ভিকি চরিত্র সকলের চেনা, অগ্নির বন্ধু ভিকি চরিত্রে ধারাবাহিককে অভিনয় করছেন অভিনেতা সৌরদীপ রায়। তবে বর্তমানে স্টার জলসার আপকামিং প্রজেক্ট বঁধুয়াতে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। এখানে তার চরিত্র কি ? নতুন এই প্রজেক্টে কাজ করে তার অভিজ্ঞতা বা কেমন হচ্ছে সেই প্রসঙ্গেই তিনি মুখ খুললেন আমাদের প্রতিনিধি সঙ্গীতা চৌধুরীর কাছে।

১। ফেরারি মনের পর বঁধুয়াতে আপনার কাজ ? কেমন লাগছে ?

সৌরদীপ রায়ঃ- হ্যাঁ, বঁধুয়াতে কাজ করার সুযোগ এসেছে, খুবই আনন্দ লাগছে আর চ্যালেঞ্জিংও লাগছে। এত গুণী মানুষদের সাথে অভিনয় করার সুযোগ সত্যি ভাগ্যের ব্যাপার। অনেক কিছু শেখার অপেক্ষায় আছি।

২। হিরোর বন্ধু থেকে শুরু করে পরিবারের সদস্য একটু একটু করে ক্যারিয়ারের গ্রাফ উঠছে ?

সৌরদীপ রায়ঃ- হ্যাঁ সে তো অবশ্যই। মাইলস টুগো… সবে শুরু… এভাবেই যেন বড়দের আশীর্বাদ আর সবার ভালবাসায় এগিয়ে যেতে পারি, এটাই চাই।

৩। ভিকি চরিত্রের থেকে এই চরিত্রটা কতটা আলাদা ?

সৌরদীপ রায়ঃ- এই চরিত্রটা বাড়ির ছোট ছেলে ডিটেলস এখন একটু কনফিডেন্সিয়াল এক্সাক্টলি কেমন চরিত্র সেটা জানার জন্য স্টার জলসার পর্দায় বধুয়া সিরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে হ্যাঁ, ভিকি চরিত্রটা বন্ধুর ছিল ঠিকই তবে অনেক কিছু শিখেছি সেই সমস্ত শিক্ষা আমার এই নতুন কাজে এপ্লাই করার চেষ্টা করব অবশ্যই।

৪। এই নতুন চরিত্রটা কেমন হবে সেটা শুনেছেন তো! সেই বিষয়ে কি নিজেকে নিয়ে কিছু পরীক্ষা করছেন ?

সৌরদীপ রায়ঃ- হ্যাঁ কিছুটা শুনেছি, যেটুকু শুনেছি সেটা নিয়ে কাজ করছি, তবে শ্যুট স্টার্ট হলে ক্যারেক্টারগ্রাফ পেলে আরো ভালোভাবে হোমওয়ার্ক করতে পারবো, চরিত্রটা যথোপযুক্ত ভাবে ফুটিয়ে তুলতে চেষ্টা করবো,যাতে দর্শকদের কাছে সহজেই পৌঁছাতে পারি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement