সঙ্গীতা চৌধুরীঃ- আগামীকাল ২০ এ নভেম্বর উত্থান একাদশী। বৈষ্ণব মতে আবার একুশে নভেম্বর উত্থান একাদশী। একাদশী না করলে কী হবে? আজকে বলব।
শাস্ত্র অনুযায়ী, অর্থাৎ পদ্ম পুরানে বলা হচ্ছে যে একাদশীর দিন অন্ন খেলে গো হত্যার পাপ হয়। একাদশীর দিন অন্ন গ্রহণ করলে মা-বাবা এবং গুরুদেবকে হত্যার সমান পাপ হয় বলা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। এছাড়াও পদ্মপুরাণ অনুযায়ী একাদশীতে অন্ন গ্রহণ করলে পরজন্মে নিম্ন যোনীর হয়ে জন্মায়।
গরুড় পুরাণে বলা হচ্ছে একাদশী ব্রত ভঙ্গ করলে ব্রহ্ম হত্যার পাপ লাগে।
স্কন্দ পুরাণ অনুযায়ী, একাদশীতে যে ব্যক্তি পঞ্চশস্য খায়, মৃত্যুর পর তাকে যম লোকে গিয়ে কষ্ট ভোগ করতে হয়।
একাদশী ত্যাগ করলে আগে করা দান, তপস্যা, যজ্ঞের ফল নষ্ট হয়ে যায়।