এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে পথচলতি মানুষকে সচেতন করতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

By Eaibanglai - August 03, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে পথচলতি মানুষকে সচেতন করতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান

 নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  পথ দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আজ সোমবার থেকে রাজ্য় জুড়ে  শুরু হয়েছে বিশেষ 'পথ নিরাপত্তা সপ্তাহ'।  সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ। ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিশেষ অভিযান ও সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন দুর্গাপুরের সিটি সেন্টার, গান্ধী মোড়, মুচিপাড়া এবং বেনাচিতির মতো ব্যস্ততম এলাকাগুলিতে ট্রাফিক পুলিশ অফিসার ও কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়। মূলত হেলমেটবিহীন বাইক চালক, সিট বেল্ট না বেঁধে গাড়ি চালানো এবং দ্রুত গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে এই অভিযান চালানো হয়।  ট্রাফিক পুলিশের পক্ষ থেকে আইন অমান্যকারী চালকদের দাঁড় করিয়ে ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ করা হয়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কুফল সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। একই সঙ্গে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিপদ সম্পর্কে চালকদের সতর্ক করেন পুলিশকর্মীরা। 

সোমবার থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী এক সপ্তাহ ধরে শহরের বিভিন্ন প্রান্তে লাগাতার চলবে। প্রশাসনের এই মানবিক ও সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরের সাধারণ নাগরিকেরা।


— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement