এই বাংলায় দক্ষিণ বাংলা

রাজনীতির অলিন্দে ফুটপাত দখল বনাম উন্নয়নের ডঙ্কা!

By Eaibanglai - August 24, 2026
— Advertisement —
Advertisement
রাজনীতির অলিন্দে ফুটপাত দখল বনাম উন্নয়নের ডঙ্কা!

সংবাদদাতা,আসানসোলঃ-     ​পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে এমএলএ কাপের উদ্বোধনী মঞ্চ থেকে রাজ্যের নীতি ও বিরোধীদের বিরুদ্ধে ফের একবার সুর চড়ালেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবারের বিকেলে যুব সমিতি ফুটবল গ্রাউন্ডে আয়োজিত সেই ক্রীড়া প্রতিযোগিতার মঞ্চ হয়ে ওঠে রাজনীতির উত্তপ্ত তরজার কেন্দ্রবিন্দু। একদিকে সাধারণ মানুষের কল্যাণ ও ফুটপাত উদ্ধারের মরিয়া চেষ্টা, আর অন্যদিকে সিপিএম ও তৃণমূল জমানার কড়া সমালোচনা—সব মিলিয়ে এক হাই-ভোল্টেজ রাজনৈতিক আবহের সৃষ্টি হয়।

     ​মন্ত্রীর স্পষ্ট অভিযোগ, বর্তমান সরকার বাংলার সার্বিক উন্নয়নে ব্রতী হলেও বিরোধীরা প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছে। ফুটপাত জবরদখল মুক্ত করে পথচারীদের চলাচলের রাস্তা সুগম করতে গেলে বা অবৈধ পার্কিং হঠাতে গেলে সরকারকে 'অমানবিক' তকমা দেওয়া হচ্ছে।

    অথচ ফুটপাতের অভাবে পথচলতি মানুষের প্রাণসংশয় ও দুর্ঘটনার চিত্রটা বিরোধীদের চোখে পড়ে না! দীর্ঘ অর্ধ-শতাব্দীতে বাংলাকে যে জায়গায় নামিয়ে দেওয়া হয়েছে, তা থেকে টেনে তুলতে কিছুটা সময় লাগলেও অপরাধ দমনের ক্ষেত্রে সরকারের নীতি অত্যন্ত স্পষ্ট—জিরো টলারেন্স।

   ​তৃণমূল জমানার দুর্নীতির শেকড় বহু গভীরে প্রোথিত বলে দাবি করে তিনি সাফ জানিয়ে দেন, এই সরকার অপরাধের সঙ্গে কোনও আপস করবে না। একসময়ের প্রতিপক্ষ শিবিরের কড়া সমালোচনা করে মন্ত্রী বুঝিয়ে দিলেন, বাংলার রাজনৈতিক ময়দানে লড়াই এখন কেবল উন্নয়নের নয়, নীতি ও সুশাসনেরও।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement