eaibanglai
Homeএই বাংলায়আন্তর্জাতিক কিকবক্সিংয়ে দুর্গাপুরের নজরকাড়া সাফাল্য

আন্তর্জাতিক কিকবক্সিংয়ে দুর্গাপুরের নজরকাড়া সাফাল্য

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- নিউ দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিকবক্সিং প্রতিযোগিতায় নজরকাড়া সাফাল্য পেল পশ্চিম বর্ধমান তথা দুর্গাপুরের প্রতিযোগীরা। প্রসঙ্গত গত ৪ঠা থেকে ৮ই ফের ফেব্রুয়ারী পর্যন্ত রাজধানী নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয় ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অফ কিকবক্সিং অর্গানাইজেশনস’ (ওয়াকো) আয়োজিত পঞ্চম ইন্ডিয়া ওপেন ইন্টারন্যাশনাল কিকবক্সিং কাপ। যেখানে ভারত ছাড়াও উজবেকিস্তান, কাজাখস্তান,ইরাক, আলজেরিয়া, প্যালেস্টাইন ইত্যাদি দেশের প্রায় ১০০০ জন খেলোয়াড় অংশগ্রহন করেছিলেন।

এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলা থেকে মোট ১২জন খেলোয়াড় অংশগ্রহন করেন। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার হয়ে ৪ জন কিকবক্সিং খেলোয়াড় গুরান্স সিং, রূপঙ্কর রায়, ঈশ্বর মাঝি ও ফিরোজ খান দেশের হয়ে প্রতিনিধিত্ব করে নজরকাড়া সাফাল্য পান।

৮বছর বয়সী গুরান্স সিং চাইল্ড ক্যাটাগরীতে পয়েন্ট ফাইট+৩৬ বিভাগে জিতে স্বর্ণপদক জয় করে। অন্য দুটি ইভেন্টে দুটি রৌপ্য পদক জয় করে। অন্যদিকে দুর্গাপুরের বেনাচিতি নিবাসী রূপঙ্কর রায় ওল্ডার ক্যাডেট ক্যাটাগরীতে -৬৯ কেজি পয়েন্ট ফাইট ও লাইট কন্টাক্ট বিভাগে দুটি রৌপ্য পদক এবং ফর্মস বিভাগে একটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক লাভ করে। এছাড়া দুর্গাপুরের বিধাননগরের মুচিপাড়া আই টি আই নিবাসী অটোচালক ও কিকবক্সিং প্রশিক্ষক ঈশ্বর মাঝি সিনিয়র মেল ক্যাটাগরীতে দুটি ইভেন্টে দুটি রৌপ্য পদক অর্জন করেন। এর পাশাপাশি পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক স্পোর্টস কিকবক্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফিরোজ খান একটি ইভেন্টে স্বর্ণ ও অন্য একটি ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেন।

কিংবক্সিংয়ের এই প্রতিযোগিতায় পুরো বাংলা থেকে ১২জন খেলোয়াড় অংশগ্রহন করে মোট ২০টি পদক লাভ করেছে। তার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার প্রতিযোগীরা ৩টি স্বর্ণ ও ৮টি আর রৌপ্য পদক সহ মোট ১১টি পদক জয় করেছে।

গত মঙ্গলবার পদক জয় করে বাড়ি ফেরেন পশ্চিম বর্ধমান জেলার প্রতিযোগীরা। তাদের এই সাফল্যে খুশি জেলা তথা দুর্গাপুরবাসী। এই সাফল্য জেলা তথা শহরের নতুন প্রজন্মকে কিংবক্সিংয়ের প্রতি আরও উৎসাহিত করে তুলবে বলে মনে করছেন শহরের ত্রীড়াপ্রেমী মানুষজন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments