eaibanglai
Homeএই বাংলায়বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ বাসিন্দারা: দপ্তরের গাড়ি আটক করে বিক্ষোভ

বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ বাসিন্দারা: দপ্তরের গাড়ি আটক করে বিক্ষোভ

সৌভিক সিকদার, আসানসোল -: তীব্র দাবদাহের মধ্যে দিনের প্রায় ১২ ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তির শিকার আসানসোলের ইসমাইল এলাকার গুরু নানক পল্লীর বাসিন্দারা। দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের কোনো উদ্যোগ না থাকায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। পরিস্থিতির প্রতিবাদে রবিবার দুপুরে স্থানীয় বিদ্যুৎ দপ্তরের একটি গাড়ি আটক করে বিক্ষোভ দেখান বাসিন্দারা।

​এলাকাবাসীর অভিযোগ, প্রচণ্ড গরমের মধ্যে একটানা বিদ্যুৎহীন অবস্থায় থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বারবার দপ্তরে জানিয়েও কোনো লাভ হয়নি। দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্ম সব থমকে আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে দীর্ঘস্থায়ী বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। ​গাড়ি আটকের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে বিক্ষোভকারীদের শান্ত করা হয়। দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাসের পরই বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। তবে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments