eaibanglai
Homeএই বাংলায়সাইবার প্রতারণায় বড়সড় সাফল্য, উদ্ধার এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা

সাইবার প্রতারণায় বড়সড় সাফল্য, উদ্ধার এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- সাইবার প্রতারণার ঘটনায় বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট (এডিপিসি)-এর সাইবার পুলিশ স্টেশন।ডিজিটাল মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ১ কোটি ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিল প্রতারকরা। অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। প্রযুক্তিগত বিশ্লেষণ, ব্যাঙ্ক লেনদেনের তথ্য ও ডিজিটাল ট্রেইল অনুসরণ করে শেষ পর্যন্ত খোওয়া যাওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এদিন ওই টাকার চেক প্রতারিত ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার জালিয়াতি রুখতে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত পদক্ষেপ গ্রহণই এই সাফল্যের মূল চাবিকাঠি। সাধারণ মানুষকে অনলাইনে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং কোনও সন্দেহজনক প্রস্তাব পেলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী সাইবার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments