eaibanglai
Homeএই বাংলায়গুদামে আগুন লেগে চাঞ্চল্য, প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী ভষ্মীভূত

গুদামে আগুন লেগে চাঞ্চল্য, প্রায় ১০ লক্ষ টাকার সামগ্রী ভষ্মীভূত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে ডেকোরেটার্সের গুদামে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল। অগ্নিকাণ্ডের জেরে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ডেকোরেটার্স ব্যবসায়ীর।

জানা গেছে ট্রাঙ্ক রোডের ওই গুদামঘরে অনুষ্ঠান বাড়ির সাজসজ্জা সহ ডেকোরেটার্স ব্যবসায়ের সামগ্রী মজুত করে রাখা হতো। এদিন সকালে হঠাৎই ওই গুদাম থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কীভাবে গুদামে আগুন লাগল জানা যায়নি। ওই গুদামঘরে কোন তড়িৎ সংযোগ নেই বলে জানা গেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গোডাউনের পিছনে জমে থাকা কাগজ, প্লাস্টিক ও অন্যান্য দাহ্য আবর্জনায় কোনভাবে আগুন লাগে এবং সেই আগুন গুদামঘরে ছড়িয়ে পড়ে। দমকল কর্মীরাও জানান শুকনো আবর্জনার আগুন থেকে গুদামে আগুন লেগে থাকতে পারে।

ব্যবসায়ী চিরঞ্জিত শিকদার জানান কাপড়, লাইটিং সামগ্রী, বাঁশের কাঠামোসহ গুদামে মজুদ প্রায় সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments