eaibanglai
Homeএই বাংলায়বৈতালিক আয়োজিত বসন্তোৎসব

বৈতালিক আয়োজিত বসন্তোৎসব

নিজস্ব সংবাদদাতা,কলকাতাঃ- দক্ষিণ কলকাতার বিড়লা একাডেমি আর্ট এন্ড কালচার প্রাঙ্গণের মুক্ত মঞ্চে মহা সমারোহে পালিত হল- বসন্তোৎসব “ফাগুন লেগেছে বনে বনে”, আয়োজক ছিল বৈতালিক। অনুষ্ঠানের মুখ্য পরিচালিকা সোনালি রায় চৌধুরীর নির্দেশনায় ঋতুকণা ভৌমিক,শুভ্রজিৎ আদক,শর্মিষ্ঠা ঘোষ,দেবাশিস বিশ্বাস,অন্তরা রায়,অনিন্দিতা সেন,শ্রীপর্ণা ভট্টাচার্য্য,সুমন চট্টোপাধ্যায়,সীমা মন্ডল, মৌসুমী দাস মুখোপাধ্যায়,করুণা সরকার,শাশ্বতী সাঁতরা, রত্না ঘোষ, রিংকু শীল, সমস্রী মুখোপাধ্যায়, মঞ্জরী পাল, পাপিয়া বসু রায়,শেলি বসু প্রমুখ এবং সোনালি রায় চৌধুরী স্বয়ং।সমবেত সঙ্গীতে অংশ নেন “মল্লার”। নৃত্য পরিবেশন করেন- অপরাজিত ধর, প্রতিভা বন্দ্যোপাধ্যায়,দেবারতি সরকার প্রমুখ। সম্মেলক নৃত্যে ছিলেন- সমানুপাত সংস্থা। আবৃত্তিতে অংশ নেন- ইন্দ্রাণী রায় চৌধুরী। যন্ত্রসংগীত সহযোগিতায় ছিলেন- পার্থ মুখোপাধ্যায়, অম্লান হালদার, রাণা দত্ত প্রমুখ। ধ্বনি ও শব্দ নিয়ন্ত্রণে ছিলেন সুবীর সাউন্ডস্। অনুষ্ঠানের সঞ্চালিকা ছিলেন ঝর্ণা মুখোপাধ্যায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments