eaibanglai
Homeএই বাংলায়আটকে রাস্তার কাজ, সমস্যার সমাধানে দ্বারস্থ প্রাক্তন প্রধানের

আটকে রাস্তার কাজ, সমস্যার সমাধানে দ্বারস্থ প্রাক্তন প্রধানের

সৌভিক সিকদার, পূর্ব বর্ধমান -: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির মাধ্যমে বুদবুদের চাকতেঁতুল গ্রাম পঞ্চায়েতের রণডিহা প্রাথমিক বিদ্যালয় থেকে বাগদি পাড়া হয়ে আঁকুরে পাড়া পর্যন্ত একটি রাস্তা নির্মাণের কাজ হওয়ার কথা চূড়ান্ত হয়। রাস্তা নির্মাণ করতে গিয়ে দেখা যায় রাস্তার কিছুটা অংশে ব্যক্তিগত মালিকানার জমি পড়ে যাওয়ায় রাস্তা তৈরি করার কাজের টেন্ডার বাতিল হয়ে যায়। প্রশাসনের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান না হওয়ার জন্য গ্রামবাসীরা ছুটে যান প্রাক্তন প্রধানের কাছে।

প্রাক্তন প্রধান অশোক ভট্টাচার্য্য বলেন, তিনি সমস্যাটি জানেন। তার উপর ভরসা রেখে গ্রামবাসীরা তার কাছে ছুটে এসেছেন। তিনিও তাদের ভরসার মর্যাদা রাখার চেষ্টা করবেন। যাতে দ্রুত সমস্যার সমাধান হয় তারজন্য তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ এবং দলের উচ্চ নেতৃত্বের গোচরে আনবেন বলে গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন। তার আশা সবার মিলিত প্রয়াসে সমস্যার সমাধান হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments