eaibanglai
Homeএই বাংলায়অজয় নদ থেকে বালি পাচারের অভিযোগ, গ্রেফতার বালি মাফিয়া

অজয় নদ থেকে বালি পাচারের অভিযোগ, গ্রেফতার বালি মাফিয়া

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- অজয় নদ থেকে বালি পাচারের অভিযোগে গ্রেফতার কাঁকসার কুখ্যাত বালি মাফিয়া অজয় হাড়ি। অভিযোগ দীর্ঘ দিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে নাদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, অজয় নদের বিভিন্ন ঘাট থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করতো এই অজয় হাড়ি। বালি পাচারের টাকায় বিশাল সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন তিনি। বিলাসবহুল গাড়ি, বাড়ি তো রয়েছেই। এছাড়াও ট্রাক্টর, ডাম্পার, বালি তোলার মেশিন, জেসিবি সবই রয়েছে । শুধু তাই নয়, ইটভাটার ব্যবসার সঙ্গেও তিনি জড়িয়েছিলেন। এর পাশাপাশি একটি আশ্রমও তৈরি করেছিলেন অজয়। অভিযোগ, সেই আশ্রমের আড়ালেই চলতো অসাধু কারবার। প্রশাসনের নাকের ডগায় দিনের পর দিন শয়ে শয়ে ট্রাক্টর ও ডাম্পার রাস্তায় দাপিয়ে বেড়ালেও বিগত সরকারের আমলে পুলিশ-প্রশাসন তার বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেয়নি। বিজেপির অভিযোগ, তৃণমূল আমলের রাজনৈতিক প্রভাবের কারণেই এই অবৈধ কারবার চালাতেন ওই কারবারি।

রাজ্যে পালাবদলের পরই সব বদলে যায়। বিজেপি সরকারের দুর্নীতি ও অবৈধ কারবারের বিরুদ্ধে কড়া অবস্থানের ফলে প্রায় বন্ধের মুখে পড়ে বালিপাচার। তারপর থেকেই গা ঢাকা দিয়েছিলেন অজয় হাড়ি। পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে শনিবার তাকে গ্রেফতার করা হয় ও রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments