eaibanglai
Homeএই বাংলায়নাইট ভিসন সিসিটিভি ক্যামেরা দিয়ে বন্যপ্রাণ গতিবিধি পর্যবেক্ষণ

নাইট ভিসন সিসিটিভি ক্যামেরা দিয়ে বন্যপ্রাণ গতিবিধি পর্যবেক্ষণ

সংবাদদাতা,পুরুলিয়াঃ- মানুষ ও বন্য প্রাণীর সংঘাত রুখতে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া বন দপ্তর। এবার থেকে নাইট ভিসন সিসিটিভি ক্যামেরা দিয়ে সরাসরি বন্যপ্রাণ গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। সম্প্রতি পুরুলিয়া বন বিভাগের উদ্যোগে মাঠা বনাঞ্চলে ১২টি প্রকল্পের উদ্বোধন করা হয়। যার মধ্যে ওয়াচ টাওয়ারে নাইট ভিশন সোলার ফিটেড ক্যামেরা অন্যতম।

এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন,”পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড সীমানায় সুবর্ণরেখা নদীর বরাবর সোলার ফিটেড সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলি বিশেষত্ব হল ৩৬০ ডিগ্রী ভিউতে চারপাশে সম্পূর্ণ এলাকা এই ক্যামেরার আওতায় থাকবে। ২৪ ঘন্টা নজরদারি থাকবে দিন হোক বা রাত। ক্যামেরাগুলির সাহায্যে হাতি সহ অন্যান্য বন্য প্রাণীর গতিবিধি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments