eaibanglai
Homeএই বাংলায়নরেন্দ্রনাথকে জেলা সভাপতি পদে পুনর্নিয়োগ, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ যুব নেতার​

নরেন্দ্রনাথকে জেলা সভাপতি পদে পুনর্নিয়োগ, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ যুব নেতার​

সংবাদদাতা,আসানসোলঃ- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই দলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব ও অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। এই পরিস্থিতির মধ্যেই পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি হিসেবে ফের নরেন্দ্রনাথ চক্রবর্তীর ওপর আস্থা রেখেছে দলীয় নেতৃত্ব। কিন্তু এই সিদ্ধান্ত ঘোষণার পরই দলের অভ্যন্তরে তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল সোশ্যাল মিডিয়ায়।

​সম্প্রতি কুলটির তৃণমূল যুব নেতা যতীন গুপ্তা তার ফেসবুক প্রোফাইলে একটি বিতর্কিত পোস্ট করেন। সরাসরি নাম না নিলেও তিনি লেখেন, “নিজের হিটলারগিরির জন্য যে পুরো জেলাকে হারালো, সেই আবার জেলা সভাপতি! ওয়াহ… ওয়াহ… ওয়াহ…।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পোস্টটি সরাসরি নরেন্দ্রনাথ চক্রবর্তীর পুনর্নিয়োগকে উদ্দেশ্য করেই করা হয়েছে।

নির্বাচনী ভরাডুবির পর দলের সাংগঠনিক পুনর্গঠনের সময়েই এই ধরনের প্রকাশ্য অসন্তোষ তৃণমূলের অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করে দিল। তবে এই বিষয়ে জেলা নেতৃত্ব বা নরেন্দ্রনাথ চক্রবর্তীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংগঠনের অন্দরে এই নেতিবাচক চর্চা আসন্ন দিনে জেলার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments