eaibanglai
Homeএই বাংলায়এসআইআর প্রকল্পে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

এসআইআর প্রকল্পে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ বা এসআইআর প্রকল্পে পাশে দাঁড়াল ভারতীয় রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখার। এই স্বেচ্ছা সেবী সংগঠনের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের তরফে প্রদান করা হল একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স। ৩৩ লক্ষ ৩১ হাজার টাকা মূল্যের এই অ্যাম্বুলেন্সটিতে উন্নত মানের জীবনরক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম সংযোজিত রয়েছে। যার মাধ্যমে গুরুতর অসুস্থ বা দুর্ঘটনাগ্রস্ত রোগীদের দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হবে।

ভারতীয় রেড ক্রস সোসাইটির দুর্গাপুর শাখা দীর্ঘদিন ধরেই মানবিক পরিষেবার মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এই নতুন অ্যাম্বুলেন্স পরিষেবা যুক্ত হওয়ার ফলে সেই পরিষেবা আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষ বিশেষ করে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা সহায়তা পেতে পারবেন বলে মনে করছেন সংগঠন কর্তৃপক্ষ। দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার মানুষের জরুরি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই অ্যাম্বুলেন্স পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন তারা।

বৃহস্পতিবার সিটি সেন্টারে এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, মহকুমা শাসক সুমন বিশ্বাস, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম প্রমুখ।

এদিন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নিঃসন্দেহে এই পদক্ষেপ প্রশংসনীয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments