eaibanglai
Homeএই বাংলায়বসন্তের শুরুতেই জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়ে অগ্নিকাণ্ড

বসন্তের শুরুতেই জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়ে অগ্নিকাণ্ড

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বসন্তের শুরুতে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে অগ্নিকাণ্ড। শুক্রবার পাহাড়ে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও দমকল এবং বন দফতরের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বাঁকুড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়। শুক্রবার দুপুরে আচমকাই পাহাড়ের পিছন দিকের নিম্নাঞ্চলে আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন এবং বন দফতরের কর্মীরা। প্রায় এক ঘণ্টা প্রচেষ্টায় স্থানীয়দের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা।

তবে, এই অগ্নিকাণ্ডের জেরে পাহাড়ের বনাঞ্চলের পাশাপাশি বন্যপ্রাণীরও ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে পথচারীদের ফেলে দেওয়া সিগারেট বা বিড়ির কাউন্টার পার্ট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান বনকর্মীদের। যদিও এই বিষয়ে বন দফতরের তরফে সময়ে সময়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

এদিন ঠিক কি কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বন দপ্তর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments