eaibanglai
Homeএই বাংলায়কাটমানি ফেরত চাইতে গিয়ে মারধরের অভিযোগ, ধৃত এক

কাটমানি ফেরত চাইতে গিয়ে মারধরের অভিযোগ, ধৃত এক

​সংবাদদাতা, কাকসা -: সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে নেওয়া কাটমানির টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের শিকার হলেন এক গৃহবধূ। এই ঘটনায় কাঁকসার ৩ নম্বর কলোনির বাসিন্দা অজয় মজুমদারকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

​আক্রান্ত গৃহবধূর অভিযোগ, এলাকার কয়েকজন মহিলাকে নিয়ে তিনি অজয় মজুমদারের বাড়িতে টাকা ফেরত চাইতে যান। সেই সময় অজয় ও তার সঙ্গীরা তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করেন। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। সোমবার রাতে সীমা দেবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারিণী জানান, তৃণমূল কংগ্রেসে থাকাকালীন অজয় বিভিন্ন সরকারি প্রকল্পের নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন। এলাকায় প্রভাব খাটিয়ে অনেকের ওপরই তিনি অত্যাচার চালিয়েছেন। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments