eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে লরি চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার

দুর্গাপুরে লরি চাকায় পিষ্ট হয়ে মৃত্যু মহিলার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক মহিলা। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোকওভেন থানার অন্তর্গত এসবি মোড়ে। মৃত মহিলার নাম আশা দাস, বয়স পঞ্চাশ। তিনি করঙ্গপাড়া সংলগ্ন সাহেব পুকুর পাড়ের বাসিন্দা ছিলেন। এসবি মোড়ের একটি হোটেলে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান পিসিবিএল রোড হয়ে এসবি মোড়ে দিকে যাচ্ছিল একটি লরি। লরিটি অত্যন্ত দ্রুত গতিতে থাকায় এসিমোড়ের কাছে নিয়িন্ত্রণ হারিয়ে পথচারী ওই মহিলাকে পিষে দেয়। দুর্ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মহিলার। জানা গেছে রাস্তা পেরিয়ে সবজির খোসা ফেলতে যাচ্ছিলেন ওই মহিলা। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় কোকওভেন থানার পুলিশ ও মুচিপাড়া ট্রাফিক গার্ড। লরি ও চালককে আটক করে নিয়ে যায় পুলিশ। অন্যদিকে দুর্ঘটনার জেরে এসবি মোড়ে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments