eaibanglai
Homeএই বাংলায়'সিম্ফনী অফ দ্য আর্থ' দুর্গাপুরে উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন

‘সিম্ফনী অফ দ্য আর্থ’ দুর্গাপুরে উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত সঙ্গীত সংস্থা “সুর ও রাগিনী” এবং “বহুশাখ” এর যৌথ উদ্যোগে আয়োজিত হল উচ্চাঙ্গ সঙ্গীত অনুষ্ঠান-সিম্ফনী অফ দ্য আর্থ। ১৪-ই মার্চ দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানের অন্তর্ভূক্ত ছিল- সুর ও রাগিনীর শিক্ষার্থীবৃন্দ পরিবেশিত সম্মেলক কণ্ঠে গণেশ বন্দনা,ভজন, কাজরী ইত্যাদি। সংস্থার অধ্যক্ষা জ্যোৎস্না চট্টোপাধ্যায়ের গাওয়া- দাদরা,হোরি ইত্যাদি,উস্তাদ রফিক খান এর সেতার বাদন এবং বিদুষী রুচিরা পান্তা পরিবেশিত খেয়াল। তবলা এবং হারমোনিয়াম ইত্যাদি বাদ্যযন্ত্রে যথোপযুক্ত সহায়তা করেন- সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়,অনির্বাণ চক্রবর্তী,মিনতি সেনগুপ্ত,মোহর মুখোপাধ্যায় প্রমুখ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগীতশিল্পী বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত,কবি অনিরুদ্ধ রায় চৌধুরী সহ বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। অনুষ্ঠান সঞ্চালনায় সপ্রতিভ ছিলেন দেবদাস সেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments