eaibanglai
Homeএই বাংলায়অষ্টমঙ্গলায় দিদিকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

অষ্টমঙ্গলায় দিদিকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুই ভাইয়ের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দিদিকে অষ্টমঙ্গলায় নিতে এসে জলে তলিয়ে মৃত্যু হলো দুই যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দুর্গাপুর মহকুমার অন্ডাল ব্লকের ভাদুর গ্রামে। মৃত দুই যুবকের নাম সায়ন দাস মোদক (২৪) ও সুপ্রিয় দাস মোদক (২৬)। মৃত দুই যুবকের বাড়ি পুরুলিয়া টাউনে।

জানা গেছে সম্প্রতি পুরুলিয়া টাউনের বাসিন্দা শ্রেয়া দাস মোদকের বিয়ে হয় অন্ডালের ভাদুর গ্রামের ঘোষ পাড়ায় রোহিত ঘোষের সাথে। সোমবার তাদের অষ্টমঙ্গলা থাকায় রবিবার দিদি-জামাইবাবুকে শ্বশুরবাড়ি থেকে আনতে গিয়েছিলেন দুই ভাই। সেখানেই রবিবার দুপুরে তারা জামাইবাবুর সঙ্গে স্নান করতে যান স্থানীয় একটি পুকুরে । প্রত্যক্ষদর্শীদের দাবি সেই সময় দুই ভাই হঠাৎ জলে তলিয়ে যায়। স্থানীয়রা জলে নেমে একজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পাশাপাশি পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দ্বিতীয় ভাইকেও উদ্ধার করে। কিন্তু তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments