eaibanglai
Homeএই বাংলায়প্রার্থী না করার দাবিতে বিজেপি বিধায়কের নামে পোস্টার, ছাতনায় রাজনৈতিক তরজা

প্রার্থী না করার দাবিতে বিজেপি বিধায়কের নামে পোস্টার, ছাতনায় রাজনৈতিক তরজা

সংবাদদাতা,বাঁকুড়াঃ- ইতিমধ্যেই ঘোষণা হয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। এরপরই প্রার্থী তালিকা নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। আর এরই মধ্যে বাঁকুড়ার ছাতনায় অদ্ভুদ কাণ্ড। ছাতনার বিজেপি বিধায়ককে এবার আর প্রার্থী না করার দাবি জানিয়ে পড়েছে পোস্টার। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

প্রসঙ্গত,গত বিধানসভা নির্বাচনে রাজ্যের যে সমস্ত জেলায় বিজেপি সবথেকে ভালো ফল করেছিল তার মধ্যে অন্যতম বাঁকুড়া জেলা। এই জেলার ১২ টি আসনের মধ্যে ৮ টি আসন পেয়েছিল বিজেপি। বাঁকুড়ার ছাতনা বিধানসভা এলাকাতেও জয় পায় বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে এই বিধানসভাতেই এগিয়ে যায় তৃণমূল।

এদিকে গতকাল ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়কে পুনরায় দলীয় প্রার্থী না করার দাবি তুলে পোস্টার পড়ে ছাতনা বিধানসভার বিভিন্ন এলাকায়। ছাতনা বাজার, লোহাগড় মোড়, ঘোষেরগ্রাম ও ঝাঁটিপাহাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পড়া এই পোস্টারগুলিকে লেখা রয়েছে এমএলএ সত্যনারায়ণ বদল কর, বিজেপি প্রার্থী বিজেপির ভূমিপুত্র চাই ইত্যাদি। তবে কে বা কারা দিয়েছে তা স্পষ্ট নয়।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি দলীয় গোষ্ঠী কোন্দলের জেরে বিজেপি কর্মীদের একাংশই ওই পোস্টার দিয়েছে। স্থানীয় শাসক দল নেতা বঙ্কিম মিশ্র বলেন, “এখানে বিজেপি গোষ্ঠী কোন্দলে জর্জরিত। তা ওদের পরিবর্তন যাত্রার পোস্টার থেকে স্পষ্ট। সেখানে কোন নেতা নেত্রী নয় বরং স্থানীয় নেতারা নিজের ছবি দিয়ে পোস্টার দিয়েছে। এছাড়া সত্যনারায়ণবাবু বিগত পাঁচ বছরে এলাকায় কোন কাজ করেনি। সেই হতাশা থেকেই এই পোস্টার পড়েছে।”

যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে ছাতনার বিজেপি নেতা জীবন চক্রবর্তী পাল্টা দাবি করেন তৃণমূলের উস্কানি ও প্রত্যক্ষ মদতে আইপ্যাক এই কাণ্ড ঘটিয়েছে ।

সব মিলিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণাj সঙ্গে সঙ্গেই এই পোস্টার কাণ্ড নিয়ে ছাতনায় যে ভোটের দামামা বেজে গেছে, তা বলাই বহুল্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments