eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল প্রার্থী ও সাংসদের উপস্থিতিতে বর্ণাঢ্য কলস যাত্রা

তৃণমূল প্রার্থী ও সাংসদের উপস্থিতিতে বর্ণাঢ্য কলস যাত্রা

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- বুদবুদ বাজার এলাকায় আয়োজিত এক বর্ণাঢ্য কলস যাত্রায় অংশ নিয়ে আসান্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে জনসংযোগ করলেন গলসি বিধানসভার তৃণমূল প্রার্থী আলোক কুমার মাঝি। এই ধর্মীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ।

​স্থানীয় মন্দির প্রাঙ্গণ থেকে এই কলস যাত্রার সূচনা হয়। প্রথাগত পোশাকে সজ্জিত হয়ে মাথায় কলস নিয়ে বিপুল সংখ্যক মহিলা ও পুণ্যার্থী এই যাত্রায় অংশ নেন। ঢাক-ঢোল ও জয়ধ্বনির মধ্য দিয়ে যাত্রাটি সমগ্র বুদবুদ বাজার পরিক্রমা করে। এই ধর্মীয় যাত্রাকে ঘিরে গোটা এলাকা ভক্তি ও উৎসাহে মুখরিত হয়ে ওঠে।

তৃণমূল প্রার্থী আলোক কুমার মাঝি পুণ্যার্থীদের উৎসাহ দিয়ে বলেন , “তিনি এলাকার উন্নয়ন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।” অন্যদিকে সাংসদ কীর্তি আজাদ স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তিনি এলাকার সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন এবং জানান যে, এই ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের বার্তা দেয়।

এই কলস যাত্রায় প্রায় কয়েকশো স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। পাশাপাশি অংশ নিয়েছিল এলাকায় বহু তৃণমূল কর্মী সমর্থকরাও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments