eaibanglai
Homeএই বাংলায়প্রচারে বেরিয়ে সবজি বিক্রি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে সবজি বিক্রি বিজেপি প্রার্থীর

সংবাদদাতা,বাঁকুড়াঃ- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে চমক দিতে ব্যাস বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সেরকমই এক ছবি ধরা পড়ল বাঁকুড়ার বানিবাঁধ ব্লকের ঝিলিমিলির পড়াডি হাটে।

এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পড়াডি হাটে জনসংযোগে যান রানিবাঁধ বিধানসভার প্রার্থী ক্ষুদিরাম টুডু। হাটে উপস্থিত ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে এলাকার মানুষের সমস্যার কথা শোনেন। এরই মাঝে আচমকাই এক সবজি বিক্রেতার পাশে বসে দাড়িপাল্লা হাতে বসে পড়েন প্রার্থী এবং
কুমড়ো, পুঁইশাক-সহ বিভিন্ন সবজি বিক্রি করেন ক্রেতাদের।

পরে ক্ষুদিরাম টুডু জানান, জঙ্গলমহলের এই পড়াডি হাট স্থানীয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য এই হাটেই ভিড় জমান এলাকার মানুষ। সেই কারণেই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে তিনি এখানে এসেছিলেন।

তবে সবজি বিক্রি নিয়ে বলতে গিয়ে অবশ্য একটু ভাবুক হয়ে পড়েন প্রার্থী। তিনি বলেন, “ছোটবেলা থেকেই এসব হাটে সবজি বিক্রি করেছি। আমি কৃষক পরিবারের সন্তান, তাই এসব আমার কাছে নতুন কিছু নয়।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments