eaibanglai
Homeএই বাংলায়রাগকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন!

রাগকে কীভাবে নিয়ন্ত্রণ করবেন!

সঙ্গীতা চৌধুরীঃ- জগত জননী সারদা মা আমাদের শিখিয়ে গিয়েছেন কীভাবে সংসারে থাকতে হয় আর কীভাবে রাগকে হজম করে ঠাকুরের পায়ে নিজেদের মনকে সঁপে দিতে হয়। একবার এক সন্ন‍্যাসী শিষ‍্য মাকে বলেন, “ মা, আমার না খুব রাগ হয়‍! কেউ আমার সঙ্গে অন‍্যায় করলে সহ‍্য হয় না।” শ্রী মা তখন বলেন, “ ওরে অন‍্যায় সব ঠাকুর দেখছেন। তুই চুপ করে থাকলে ঠাকুরই বিচার করবেন। আর রাগ করলে ঠাকুরও কিছু করতে পারবেন না। কারণ তুই ঠাকুরের জায়গা নিয়ে নিলি।” মায়ের কথা শুনে সন্ন‍্যাসী ভক্ত চুপ হয়ে যান।
মা আর‌ও বলতেন যে রাগ মানে অশান্তি। আর মনে এই অশান্তি থাকলে ঠাকুরের কথা মনে থাকবে না। তাই নিজের রাগ নিজেকেই গিলে ফেলতে শিখতে হবে।

একজন শিষ‍্য আরেকবার যখন শ্রীমাকে শুধিয়েছিলেন, “ মা আমার খুব রাগ হয় , কিছুতেই রাগ থামে না, কী করবো, মা?” শ্রীমা একথা শুনে হেসে বলেছিলেন, “ রাগ হয়েই যায় বাবা, মানুষ রক্তমাংসের! কিন্তু রাগ গিলে ফেলতে শিখতে হবে। যখন রাগ হবে , তখন কথা বলবি না, চুপ করে থাকবি।” মা বলতেন রাগের সময় কথা বললে আগুন জ্বলে ওঠে, চুপ করে থাকলে নিভে যায়। শ্রীশ্রী মা বলতেন, “ রাগ করা ভালো নয়, রাগ করলে নিজেরই ক্ষতি। তাই যখন রাগ হবে একটু জল খেয়ে ঠাকুরের নাম নিয়ে বসে থাকবি। দেখবি রাগ গলে যাবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments