eaibanglai
Homeএই বাংলায়জেলার নয় বিধানসভায় প্রার্থী নাম ঘোষণা কংগ্রেসের

জেলার নয় বিধানসভায় প্রার্থী নাম ঘোষণা কংগ্রেসের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্য বিধানসভা নির্বাচনের জন্য ২৯৪ কেন্দ্রের মধ্যে ২৮৪ টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করল কংগ্রেস। এর মধ্যে পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা কেন্দ্রেই প্রার্থী দিয়েছে জাতীয় কংগ্রেস। কংগ্রেস।রাজ্যের প্রথম সারির নেতাদের মতো পশ্চিম বর্ধমান জেলার সভাপতি দেবেশ চক্রবর্তীকে এবার নির্বাচনের লড়াইয়ে নামানো হয়েছে। তিনি প্রার্থী হয়েছেন দুর্গাপুর পূর্ব কেন্দ্র থেকে। আসানসোল উত্তর বিধানসভার প্রার্থী হয়েছেন আসানসোল তথা জেলার অতি পরিচিত মুখ পিসিসি সদস্য প্রসেনজিৎ পুইতুন্ডি। দুর্গাপুর পশ্চিমের প্রার্থী হয়েছেন তরুণ রায়।

জেলার বাকি ছয় বিধানসভার প্রার্থীরা হলেন পান্ডবেশ্বর উত্তম কুমার রায়, রানিগঞ্জে ফৈয়াজ আহমেদ, জামুড়িয়া তরুণ কুমার গাঙ্গুলি, আসানসোল দক্ষিণ সৌভিক মুখোপাধ্যায়, কুলটি রবি যাদব ও বারাবনি জয়দেব রায়।

অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলায় নয়টি বিধানসভায় প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস । প্রধান বিরোধী দল বিজেপি ছয়টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

আজ প্রথম দফায় নির্বাচনের জন্য বিঞ্জপ্তি জারি করবে নির্বাচন কমিশন। সোমবার থেকেই শুরু হবে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। তার ঠিক একদিন আগে কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণা করা হলো।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments