eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল বুথ সভাপতি ও সিপিআইএমের নেতা সহ ১০০টি পরিবারের বেজিপিতে যোগ

তৃণমূল বুথ সভাপতি ও সিপিআইএমের নেতা সহ ১০০টি পরিবারের বেজিপিতে যোগ

সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারের পাশাপাশি শুরু হয়েছে রাজনৈতিক দলবদলের পালা। এবার বাঁকুড়ার হিড়াবাঁধ ব্লকে তৃণমূলে ভাঙন ধরাল বিরোধী বিজেপি।

হিড়বাঁধ ব্লকের বহড়ামুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি গণপতি হেমব্রম ও সিপিআইএমের নেতা সোমনাথ কর্মকার সহ ১০০ টির বেশি পরিবার বিজেপিতে যোগদান করে। শনিবার রাতে মশানঝাঁড় বুথে রানিবাঁধের বিজেপি প্রার্থী ক্ষুদিরাম টুডু সকলের হাতে দলীয়র পতাকা তুলে দেন। সাথে ছিলেন হিড়বাঁধ মণ্ডল বিজেপির সভাপতি অতনু হালদার, জেলা সম্পাদক শান্তনু সিংহ,এসটি মোর্চার মহিলা কনভেনার শুকুন্তলা মাণ্ডি সহ বিজেপির কর্মকর্তারা।

দলবদলকারীরা জানান, তৃণমূলের দূর্নীতি ও মিথ্যা প্রতিশ্রুতির বিরোধীতায় এবং বাংলাকে শক্তিশালী করতে তারা বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বুথ সভাপতি গণপতি হেমব্রম তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও লুটের অভিযোগ তুলে বলেন,”বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারিয়ে বিজেপিকে জেতানো এখন তাদের এলাকার মানুষের দাবি।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments