eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে উচ্চাঙ্গ সঙ্গীতের মনোজ্ঞ আসর

দুর্গাপুরে উচ্চাঙ্গ সঙ্গীতের মনোজ্ঞ আসর

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্ক পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের শততম জন্মবর্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে দুর্গাপুরের সঙ্গীত ও সঙ্গত অ্যাকাডেমির উদ্যোগে আয়োজিত হল উচ্চাঙ্গ সঙ্গীতের মনোজ্ঞ আসর। ২৯ মার্চ সন্ধ্যায় দুর্গাপুর চিলড্রেন্স একাডেমি অফ কালচার এর সভাগৃহে অনুষ্ঠিত উল্লিখিত আসরে শাস্ত্রীয়, উপ শাস্ত্রীয়, যন্ত্রসঙ্গত, তালবাদ্য ইত্যাদির বৈচিত্রময় নিবেদনে অংশ নিলেন- মধুমিতা মিত্র,তপতী চট্টোপাধ্যায়,পাপিয়া চট্টোপাধ্যায়,জ্যোৎস্না চট্টোপাধ্যায়, ড: নিবেদিতা মুখোপাধ্যায় প্রমুখ কণ্ঠশিল্পী। একক বাদ্য এবং যন্ত্রানুষঙ্গ-এ প্রবীণ সঙ্গীতাচার্য‍্য বিমল মিত্র, গৌতম দত্ত, দেবদাস সেনগুপ্ত, শান্তি মন্ডল, দেবাশিস চট্টোপাধ্যায়, জয়ন্ত চৌধুরী, হরিসাধন মুখোপাধ্যায়, সুব্রত বিশ্বাস, মনোজ প্রসাদ প্রমুখ। শ্রোতাদের আসনে উপবিষ্টদের মধ্যে ছিলেন- বিমল মিত্র, বুদ্ধদেব সেনগুপ্ত, বিপ্লব চট্টোপাধ্যায়, অমিতেশ বিশ্বাস, শিখা পাল, সজল দাশগুপ্ত প্রমুখ বিশিষ্ট সাঙ্গীতিক ব্যক্তিত্ব।পণ্ডিত অমিয়রঞ্জন এর সাঙ্গীতিক জীবন সম্পর্কে প্রাসঙ্গিক তথ্য ও আলোচনা করেন সজল দাশগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় রাজশেখর মুখোপাধ্যায় এবং কাকলি দাশগুপ্ত ছিলেন সপ্রতিভ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments