eaibanglai
Homeএই বাংলায়শুভক্ষণ দেখে প্রথম দিনেই মনোনয়ন জমা বিজেপি প্রার্থীর

শুভক্ষণ দেখে প্রথম দিনেই মনোনয়ন জমা বিজেপি প্রার্থীর

সংবাদদাতা,আসানসোল -: সনাতনী হিন্দু মত ও ধর্মীয় বিশ্বাসের কারণে শুভক্ষণ দেখে সমর্থকদের উচ্ছ্বাস ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আসানসোলে মহকুমা শাসকের দপ্তরে নিজের মনোনয়ন পত্র জমা দেন। আসানসোলের বিএনআর মোড় থেকে এক বিশাল পদযাত্রা বের করা হয়। হুড খোলা জিপে চড়ে দলীয় কর্মীদের অভিবাদন গ্রহণ করেন কৃষ্ণেন্দু। মিছিলে কয়েক হাজার বিজেপি কর্মীর উপস্থিতি শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণকে আরও জোরালো করে তুলেছে। ঢাক-ঢোল এবং জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।


মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আত্মবিশ্বাসের সুরে বলেন, “লড়াই উন্নয়নের, লড়াই পরিবর্তনের। আসানসোল উত্তরের মানুষ এবার মিথ্যে প্রতিশ্রুতি থেকে মুক্তি চান। বিগত বছরগুলোতে এই শিল্পাঞ্চল উন্নয়নের নিরিখে পিছিয়ে পড়েছে। কর্মসংস্থান, পানীয় জলের সমস্যা এবং শিল্পের পুনরুজ্জীবন- আমাদের প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, মানুষ এবার পদ্ম চিহ্নে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবেন।”


​আসানসোল উত্তর কেন্দ্রটি দীর্ঘকাল ধরে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মলয় ঘটকের বিরুদ্ধে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লড়াই বেশ হাড্ডাহাড্ডি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেলার এই হাই-ভোল্টেজ লড়াইয়ে কৃষ্ণেন্দুর মনোনয়ন জমা দেওয়ার সাথে সাথেই প্রচারের রণকৌশলে নতুন মাত্রা যোগ হলো। বিজেপি নেতৃত্বের দাবি, জেলা জুড়ে যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে, তাতে তারা জয় নিশ্চিত করতে সক্ষম হবেন। এখন শুধু ফলের জন্য অপেক্ষা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments