eaibanglai
Homeএই বাংলায়কুলটিতে একাধিক বুথ পরিদর্শনে নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের

কুলটিতে একাধিক বুথ পরিদর্শনে নির্বাচন কমিশনের পুলিশ পর্যবেক্ষকের

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই চূড়ান্ত তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। শিল্প শহর আসানসোলে ধরা পড়ল সেই তৎপরতার ছবি। মঙ্গলবার সকালে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে নিয়ামতপুর এলাকার বিভিন্ন বুথ পরিদর্শন করলেন নির্বাচন কমিশনের পুলিশ অবজার্ভার বি এল মিনা। প্রতিটি বুথের পরিকাঠামো ও নিরাপত্তার বিষয়গুলি খুটিয়ে দেখেন তিনি।

নিয়ামতপুর ধর্মশালা, লছিপুর ব্রহ্মচারী স্কুলসহ একাধিক বুথ তিনি পরিদর্শন করেন। নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারী মিহির কুমার দে সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এই পরিদর্শনে উপস্থিত ছিলেন।

আগামী ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে কুলটি বিধানসভা সহ পশ্চিম বর্ধমান জেলার নয়টি কেন্দ্রে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments